জুলাই-২৪ গণঅভ্যুত্থান উপলক্ষে পাবনায় অনুষ্ঠিত হয়েছে গণমিছিল। শনিবার (১ আগস্ট ২০২৬) শহীদ চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচির যৌথ আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা সদর উপজেলা ও পৌর শাখা।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা সদর উপজেলার নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন। বক্তব্যে তিনি জুলাই সনদ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে দ্রুত এর কার্যকর প্রয়োগ নিশ্চিতের আহ্বান জানান।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ইব্রাহিম খলিল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মালঞ্চী ইউনিয়ন সভাপতি মো. আব্দুল গাফফারসহ অন্যান্যরা। জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে মিছিলে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, নেতা-কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

কর্মসূচির শেষে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।