জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
গণ দিগন্ত প্রতিবেদন
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
এর আগে স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেখানে গার্ড অব অনার প্রদান করা হয়। আনুষ্ঠানিক অভ্যর্থনা শেষে দুই দেশের প্রধানমন্ত্রী শীর্ষ বৈঠকে যোগ দেন।
সূত্র: দৈনিক সংগ্রাম

