৭ নভেম্বর দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে
গণ দিগন্ত প্রতিবেদন
ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এ বিষয়ে গত ২৬ অক্টোবর একটি সার্কুলার লেটার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলার লেটার অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের আলোকে সরকার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে।
সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে ওই দিন বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে।
ব্যাংক বন্ধ থাকায় গ্রাহকদের প্রয়োজনীয় ব্যাংকিং লেনদেন ও অন্যান্য আর্থিক কাজ নির্ধারিত ছুটির বিষয়টি বিবেচনায় রেখে সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

