দিনাজপুর সরকারি কলেজে ছাত্রশিবিরের ‘নবীনবরণ–২০২৬’ অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি: অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ‘নবীনবরণ–২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দিনাজপুর সরকারি কলেজ শাখা।
কলেজ শাখার সভাপতি মুনইমুর রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমান, কাপ সদস্য ও দিনাজপুর শহর সভাপতি মাসুদ রানা, সাবেক ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার।
অনুষ্ঠানটি অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজন করা হয়।

