প্রেস ব্রিফিংয়ে জানালেন আমীর কাজী দ্বীন মোহাম্মদ

কুমিল্লা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সাংগঠনিক বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটির মহানগর শাখা। এ বিষয়ে প্রকৃত ঘটনা তুলে ধরে একটি প্রেস ব্রিফিং দিয়েছেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ।

বুধবার (১৪ অক্টোবর) রাত ৭টার দিকে কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয়ে পূর্বনির্ধারিত একটি সভা চলাকালে একদল যুবক সেখানে প্রবেশ করে হইচই শুরু করেন বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

বক্তব্যে বলা হয়, একপর্যায়ে ওই যুবকেরা চিৎকার-চেঁচামেচি করে কার্যালয় ত্যাগ করার সময় জামায়াতের একটি গাড়ি ভাঙচুর করেন। ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ঘটনার পেছনে কারা জড়িত এবং কী কারণে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য জানার পর গণমাধ্যমকে পুনরায় অবহিত করা হবে।

📰

আপনার এলাকার সংবাদ প্রকাশ করতে চান?

এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ, ঘটনা ও জনদুর্ভোগের কথা তুলে ধরুন সবার সামনে। ছবি ও প্রয়োজনীয় তথ্যসহ আপনার সংবাদ পাঠান গণদিগন্তের কাছে।

✉ সংবাদ পাঠান
📢

আপনার ব্যবসার প্রচার হোক সবার কাছে!

আপনার প্রতিষ্ঠান, পণ্য কিংবা সেবার প্রচারে বেছে নিন গণদিগন্ত। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান অসংখ্য পাঠকের কাছে।

📣 বিজ্ঞাপন দিন
🌐

প্রতিদিনের খবর জানতে সঙ্গে থাকুন গণদিগন্তের!

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, খেলাধুলা ও স্থানীয় খবর জানতে নিয়মিত পড়ুন গণদিগন্ত।

📰 গণদিগন্ত পড়ুন | গ্রাহক হোন

প্রেস ব্রিফিং প্রদানকারী:
কাজী দ্বীন মোহাম্মদ
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী
কুমিল্লা মহানগর

তারিখ: ১৪ অক্টোবর ২০২৬