ঢাকা প্রতিনিধি | গণদিগন্ত

ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ‘ডাক্তার কানেক্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

ন্যাশনাল ডক্টরস ফোরাম কাকরাইল জোনের সভাপতি ডা. সাজেদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ার ও সহ-সভাপতি ডা. হাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপকসহ কাকরাইল জোনের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশগ্রহণ করেন।

মানবসেবায় চিকিৎসকদের আত্মনিয়োগের আহ্বান

📰

আপনার এলাকার সংবাদ প্রকাশ করতে চান?

এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ, ঘটনা ও জনদুর্ভোগের কথা তুলে ধরুন সবার সামনে। ছবি ও প্রয়োজনীয় তথ্যসহ আপনার সংবাদ পাঠান গণদিগন্তের কাছে।

✉ সংবাদ পাঠান
📢

আপনার ব্যবসার প্রচার হোক সবার কাছে!

আপনার প্রতিষ্ঠান, পণ্য কিংবা সেবার প্রচারে বেছে নিন গণদিগন্ত। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান অসংখ্য পাঠকের কাছে।

📣 বিজ্ঞাপন দিন
🌐

প্রতিদিনের খবর জানতে সঙ্গে থাকুন গণদিগন্তের!

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, খেলাধুলা ও স্থানীয় খবর জানতে নিয়মিত পড়ুন গণদিগন্ত।

📰 গণদিগন্ত পড়ুন | গ্রাহক হোন

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ চিকিৎসকদের আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মানবসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন, চিকিৎসাসেবা শুধু পেশাগত দায়িত্ব নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক দায়িত্ব পালনেরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র।

তিনি বর্তমান ডেঙ্গু পরিস্থিতিতে চিকিৎসক সমাজের দায়িত্বশীল ভূমিকা ও নিরলস সেবার প্রশংসা করেন। একই সঙ্গে রোগীদের প্রতি আরও মানবিক, সহানুভূতিশীল ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন।

চিকিৎসকদের পারস্পরিক যোগাযোগ, পেশাগত সম্পর্ক উন্নয়ন এবং মানবিক মূল্যবোধ জোরদারে ‘ডাক্তার কানেক্ট-২০২৬’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।