প্রবাস | ১৩ অক্টোবর ২০২৬

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ছবি-ভিডিও প্রকাশে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে দেশটির আইন ও কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস এ নির্দেশনা দেয় বলে দৈনিক সংগ্রামের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ছবি, ভিডিও কিংবা সংবেদনশীল তথ্য ধারণ, সংরক্ষণ, আদান-প্রদান ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ক্ষেত্রে সৌদি আরবের আইন কঠোরভাবে মেনে চলতে হবে। এ ধরনের কর্মকাণ্ড দেশটির আইনে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

এ কারণে ফেসবুক, ইউটিউব, এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিস্থিতি-সংশ্লিষ্ট কোনো ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে দূতাবাস। পাশাপাশি এসব উপকরণ মুঠোফোনে সংরক্ষণ কিংবা অন্যের কাছে পাঠানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ এবং পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

জরুরি প্রয়োজনে দূতাবাসের হেল্পলাইন

📰

আপনার এলাকার সংবাদ প্রকাশ করতে চান?

এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ, ঘটনা ও জনদুর্ভোগের কথা তুলে ধরুন সবার সামনে। ছবি ও প্রয়োজনীয় তথ্যসহ আপনার সংবাদ পাঠান গণদিগন্তের কাছে।

✉ সংবাদ পাঠান
📢

আপনার ব্যবসার প্রচার হোক সবার কাছে!

আপনার প্রতিষ্ঠান, পণ্য কিংবা সেবার প্রচারে বেছে নিন গণদিগন্ত। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান অসংখ্য পাঠকের কাছে।

📣 বিজ্ঞাপন দিন
🌐

প্রতিদিনের খবর জানতে সঙ্গে থাকুন গণদিগন্তের!

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, খেলাধুলা ও স্থানীয় খবর জানতে নিয়মিত পড়ুন গণদিগন্ত।

📰 গণদিগন্ত পড়ুন | গ্রাহক হোন

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সহায়তার জন্য দূতাবাসের পক্ষ থেকে কয়েকটি যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে।

* শ্রমসংক্রান্ত (টোল ফ্রি): ৮০০১০০০১২৫

* পাসপোর্টসংক্রান্ত (টোল ফ্রি): ৮০০১০০০১২৬

* ডিপ্লোম্যাটিক উইং: ৮০০১০০০১২৪

* মৃত্যুসংক্রান্ত হটলাইন: +৯৬৬৫৭০২১২১৮০

পরিস্থিতির সর্বশেষ তথ্য ও হালনাগাদ নির্দেশনা জানতে বাংলাদেশ দূতাবাস, রিয়াদের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।