৩৬ জুলাই উপলক্ষে জামায়াতের যুব বিভাগের আন্তইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নুরুল্লাবাদ ইউনিয়ন
নুরুল্লাবাদ ইউনিয়নের জয়, ১–০ গোলে পরাজিত পরানপুর
মান্দা নওগাঁ প্রতিনিধি :
৩৬ জুলাই উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আন্তইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় কালিগ্রাম কাচারি মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির খন্দকার আব্দুর রাকিব।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, যুব বিভাগের সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল মালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
খেলায় নুরুল্লাবাদ ইউনিয়ন ফুটবল দল ১–০ গোলে পরানপুর ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
আন্তইউনিয়ন ফুটবল টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ ধরনের আয়োজনের মাধ্যমে যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি তরুণদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদার করার সুযোগ সৃষ্টি হয়।
গণদিগন্ত | সত্যের পথে, জনতার সঙ্গে।

