ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় ঐক্যের জনসভা

গণ দিগন্ত প্রতিবেদক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট কারচুপি ও নির্বাচন প্রকৌশলের চেষ্টা করা হলে তার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ‘মাগুরা মার্কা’ নির্বাচনের চেষ্টা করলে আবারও ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে ১১ দলীয় ঐক্য আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, অতীতে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য বিপুল অর্থ বরাদ্দ দেওয়া হলেও সাধারণ মানুষ তার সুফল পায়নি। উন্নয়ন বরাদ্দের অর্থ দলীয় নেতাদের মধ্যে ভাগ-বাটোয়ারা হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের জনগণকে কোনো পরিবার বা গোষ্ঠীর কাছে জিম্মি করে রাখা যাবে না। আগামী ২৯ অক্টোবর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করতে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।

নির্বাচনে কারচুপির আশঙ্কা প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ নির্বাচন প্রকৌশলের ষড়যন্ত্র করতে পারে। ভোটের ফলাফল নিয়ে কোনো অনিয়মের চেষ্টা হলে তা প্রতিরোধ করতে এবং ভোটের হিসাব নিশ্চিত না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্রে অবস্থান করতে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।

জনসভায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, শিক্ষা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন। তিনি নির্বাচিত হলে আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, রুহিয়া ও ভুল্লীতে পৃথক মা ও শিশু হাসপাতাল, ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা জানান।

📰

আপনার এলাকার সংবাদ প্রকাশ করতে চান?

এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ, ঘটনা ও জনদুর্ভোগের কথা তুলে ধরুন সবার সামনে। ছবি ও প্রয়োজনীয় তথ্যসহ আপনার সংবাদ পাঠান গণদিগন্তের কাছে।

✉ সংবাদ পাঠান
📢

আপনার ব্যবসার প্রচার হোক সবার কাছে!

আপনার প্রতিষ্ঠান, পণ্য কিংবা সেবার প্রচারে বেছে নিন গণদিগন্ত। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান অসংখ্য পাঠকের কাছে।

📣 বিজ্ঞাপন দিন
🌐

প্রতিদিনের খবর জানতে সঙ্গে থাকুন গণদিগন্তের!

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, খেলাধুলা ও স্থানীয় খবর জানতে নিয়মিত পড়ুন গণদিগন্ত।

📰 গণদিগন্ত পড়ুন | গ্রাহক হোন

এ ছাড়া বন্ধ বিমানবন্দর চালু, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু এবং সরকারি নিয়োগে যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। বরাদ্দ করা সরকারি অর্থের হিসাব জনগণের সামনে প্রকাশ করা হবে বলেও জানান দেলাওয়ার হোসেন।

বক্তব্যে তিনি ঠাকুরগাঁওয়ে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের অঙ্গীকার করেন। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা, সমান অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

জনসভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, এলাকার উন্নয়নের জন্য এমপি সরকারদলীয় না বিরোধীদলীয়, সেটি মুখ্য নয়; বরং সৎ ও যোগ্য নেতৃত্বই উন্নয়নের প্রধান শর্ত। তিনি ভোটারদের অধিকার প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জনসভায় বক্তব্য দেন।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।