মালঞ্চীর বহলবাড়িতে গণসংযোগ শেষে মুসুল্লিদের সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী মঈনুদ্দিন খান
পাবনা প্রতিনিধি:
আসন্ন নির্বাচনকে সামনে রেখে পাবনার মালঞ্চি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বহলবাড়ি গ্রামে গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মঈনুদ্দিন খান। গণসংযোগ শেষে স্থানীয় একটি মসজিদে এশার নামাজ আদায় করে মুসুল্লিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সোমবার (৫ অক্টোবর) রাতে বহলবাড়ি এলাকায় গণসংযোগকালে মঈনুদ্দিন খান স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে তাদের কথা শোনেন।
পরে এশার নামাজ শেষে মসজিদে উপস্থিত মুসুল্লিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় এলাকাবাসী স্থানীয় বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধা ও এলাকার উন্নয়ন নিয়ে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন।
মতবিনিময়কালে চেয়ারম্যান পদপ্রার্থী মঈনুদ্দিন খান বলেন, এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশা জানতে চান তিনি। নির্বাচিত হলে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় মুসুল্লি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

