গণ দিগন্ত ডেস্ক

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ক্ষুদ্র ব্যবসায়ী, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ফুটপাত থেকে উচ্ছেদের ক্ষেত্রে বিচ্ছিন্ন পদক্ষেপ নয়, বরং সমন্বিত, সুপরিকল্পিত ও টেকসই উদ্যোগ গ্রহণ করতে হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, রাজধানীর মিরপুর এলাকায় ঢাকা মহানগর পুলিশ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান চলাকালে ফুটপাতের ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিটি করপোরেশনের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরাও আক্রান্ত হয়েছেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের বাধার মুখে পড়ার ঘটনাও ঘটেছে।

তিনি বলেন, ঢাকা-১৫ আসনের জনগণ তাঁদের মূল্যবান ভোট দিয়ে তাঁকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। ফলে এলাকার জনগণের সুবিধা-অসুবিধা সংশ্লিষ্ট যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করা হলে বিষয়টি আরও সমন্বিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো।

বিরোধীদলীয় নেতা বলেন, সংঘাতের পরিবর্তে বাস্তবতা বিবেচনায় নিয়ে এমন ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা অযথা ক্ষতিগ্রস্ত না হন এবং সাধারণ মানুষের চলাচলের পথও নির্বিঘ্ন থাকে। এ জন্য প্রয়োজন সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণে বাস্তবভিত্তিক উদ্যোগ।

ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ তুলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ও চাঁদাবাজ ব্যক্তি এসব ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে চাঁদা আদায় করে ব্যবসা করার সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড নিন্দনীয়। শেষ পর্যন্ত চাঁদার আর্থিক বোঝা সাধারণ ক্রেতা ও জনগণের ওপরই গিয়ে পড়ে।

📰

আপনার এলাকার সংবাদ প্রকাশ করতে চান?

এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ, ঘটনা ও জনদুর্ভোগের কথা তুলে ধরুন সবার সামনে। ছবি ও প্রয়োজনীয় তথ্যসহ আপনার সংবাদ পাঠান গণদিগন্তের কাছে।

✉ সংবাদ পাঠান
📢

আপনার ব্যবসার প্রচার হোক সবার কাছে!

আপনার প্রতিষ্ঠান, পণ্য কিংবা সেবার প্রচারে বেছে নিন গণদিগন্ত। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান অসংখ্য পাঠকের কাছে।

📣 বিজ্ঞাপন দিন
🌐

প্রতিদিনের খবর জানতে সঙ্গে থাকুন গণদিগন্তের!

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, খেলাধুলা ও স্থানীয় খবর জানতে নিয়মিত পড়ুন গণদিগন্ত।

📰 গণদিগন্ত পড়ুন | গ্রাহক হোন

তিনি আরও বলেন, কোনো উচ্ছেদ অভিযান পরিচালনার আগে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করলে ক্ষুদ্র ব্যবসায়ীরা অযথা ক্ষতির মুখে পড়তে পারেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্যকে অবহিত না করে এ ধরনের অভিযান পরিচালনার বিষয়টি তাঁকে বিস্মিত করেছে। সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করে পারস্পরিক আলোচনার মাধ্যমে একটি কার্যকর সমাধানে পৌঁছানো সম্ভব ছিল বলে তিনি মনে করেন।

ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমস্যার সমাধান হতে হবে নিরপেক্ষ, বাস্তবভিত্তিক ও মানবিক। কাউকে অযথা ক্ষতিগ্রস্ত করে কোনো সমাধান গ্রহণযোগ্য হতে পারে না।

পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, যেখানে সমস্যা রয়েছে, সেখানেই সমাধানের পথও রয়েছে। সবাইকে আপাতত শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।