চাঁদপুরে জামায়াত আমিরের চেম্বারে ছাত্রদলের হামলার অভিযোগ
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর আমির ও আইনজীবী এডভোকেট শাহজাহান খানের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকায় তাঁর নিজস্ব চেম্বারে এ ঘটনা ঘটে।
জানা যায়, আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের কমিটি বাতিল করে পূর্বের কমিটি বহাল রাখার দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ শেষে এডভোকেট শাহজাহান খান নিজ চেম্বারে ফিরে যান। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাঁর চেম্বারে গিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার বিস্তারিত, হামলার কারণ এবং জড়িতদের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা চলছে।

