প্রবাসীদের স্বার্থ, সেবা বৃদ্ধি ও জাপানে দক্ষ জনশক্তি পাঠানো নিয়ে আলোচনা

ডেস্ক রিপোর্ট :
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ দাউদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাপান সফররত অধ্যাপক মুজিবুর রহমানের সঙ্গে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমদের নেতৃত্বে মিশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ ও মতবিনিময়কালে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে দূতাবাসের সেবার মান আরও বৃদ্ধি, প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করা এবং জাপানে আরও বেশি সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক ও দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রতিনিধি দলের পক্ষ থেকে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হয়। পাশাপাশি বর্তমান রাষ্ট্রদূত ও বাংলাদেশ দূতাবাসের কার্যক্রমের প্রতি প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করে।

📰

আপনার এলাকার সংবাদ প্রকাশ করতে চান?

এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ, ঘটনা ও জনদুর্ভোগের কথা তুলে ধরুন সবার সামনে। ছবি ও প্রয়োজনীয় তথ্যসহ আপনার সংবাদ পাঠান গণদিগন্তের কাছে।

✉ সংবাদ পাঠান
📢

আপনার ব্যবসার প্রচার হোক সবার কাছে!

আপনার প্রতিষ্ঠান, পণ্য কিংবা সেবার প্রচারে বেছে নিন গণদিগন্ত। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান অসংখ্য পাঠকের কাছে।

📣 বিজ্ঞাপন দিন
🌐

প্রতিদিনের খবর জানতে সঙ্গে থাকুন গণদিগন্তের!

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, খেলাধুলা ও স্থানীয় খবর জানতে নিয়মিত পড়ুন গণদিগন্ত।

📰 গণদিগন্ত পড়ুন | গ্রাহক হোন

সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়।

এ সময় জামায়াতের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ইসলামিক মিশন জাপানের টোকিও সিটির সভাপতি সরওয়ার আলম জোহা, আইসিএফ সেক্রেটারি আব্দুল মোমেন, শাহীন আলী এবং ব্যবসায়ী নেতা সানাউল হক। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ফার্স্ট সেক্রেটারি (লেবার) জয়নাল আবেদীন।