পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলার মালঞ্চী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিলভেদুড়িয়া গ্রামের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) হাজীপাড়া তরুণ সংঘের আয়োজনে এবং মালঞ্চী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মঈন খানের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ এ কার্যক্রমে অংশ নেন।

আয়োজকরা জানান, জরুরি প্রয়োজনে দ্রুত রক্তদাতা শনাক্তকরণে সহায়তা করা এবং সাধারণ মানুষের মধ্যে রক্তের গ্রুপ ও রক্তদানের বিষয়ে সচেতনতা বৃদ্ধিই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। পাশাপাশি তরুণদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও এ উদ্যোগের উদ্দেশ্যের অংশ।

📰

আপনার এলাকার সংবাদ প্রকাশ করতে চান?

এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ, ঘটনা ও জনদুর্ভোগের কথা তুলে ধরুন সবার সামনে। ছবি ও প্রয়োজনীয় তথ্যসহ আপনার সংবাদ পাঠান গণদিগন্তের কাছে।

✉ সংবাদ পাঠান
📢

আপনার ব্যবসার প্রচার হোক সবার কাছে!

আপনার প্রতিষ্ঠান, পণ্য কিংবা সেবার প্রচারে বেছে নিন গণদিগন্ত। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান অসংখ্য পাঠকের কাছে।

📣 বিজ্ঞাপন দিন
🌐

প্রতিদিনের খবর জানতে সঙ্গে থাকুন গণদিগন্তের!

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, খেলাধুলা ও স্থানীয় খবর জানতে নিয়মিত পড়ুন গণদিগন্ত।

📰 গণদিগন্ত পড়ুন | গ্রাহক হোন

হাজীপাড়া তরুণ সংঘের সদস্যরা বলেন, মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে স্বাস্থ্যসচেতনতামূলক ও মানবিক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

কর্মসূচিতে হাজীপাড়া তরুণ সংঘের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।