গণদিগন্ত প্রতিবেদক

‘সাইবার সুরক্ষা আইন ২০২৬: নিরাপত্তা, নিয়ন্ত্রণ নাকি বাকস্বাধীনতা দমন?’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তথ্য ও সম্প্রচার বিভাগের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

খ্যাতিমান লেখক ও সাংবাদিক আবুল আসাদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগীয় প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য নাজমুন নাহার নিলু এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।

সেমিনারটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া টিমের সদস্য জাহিদুর রহমান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রফিকুজ্জামান রুমান।

সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রীনওয়াচের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন, দৈনিক আমার দেশের যুগ্ম সম্পাদক এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ব্যারিস্টার আল মামুন রাসেল, দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, এনটিভির হেড অব নিউজ ফখরুল আলম কাঞ্চন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং ডাকসুর জিএস এস এম ফরহাদসহ অন্যরা।

📰

আপনার এলাকার সংবাদ প্রকাশ করতে চান?

এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ, ঘটনা ও জনদুর্ভোগের কথা তুলে ধরুন সবার সামনে। ছবি ও প্রয়োজনীয় তথ্যসহ আপনার সংবাদ পাঠান গণদিগন্তের কাছে।

✉ সংবাদ পাঠান
📢

আপনার ব্যবসার প্রচার হোক সবার কাছে!

আপনার প্রতিষ্ঠান, পণ্য কিংবা সেবার প্রচারে বেছে নিন গণদিগন্ত। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান অসংখ্য পাঠকের কাছে।

📣 বিজ্ঞাপন দিন
🌐

প্রতিদিনের খবর জানতে সঙ্গে থাকুন গণদিগন্তের!

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, খেলাধুলা ও স্থানীয় খবর জানতে নিয়মিত পড়ুন গণদিগন্ত।

📰 গণদিগন্ত পড়ুন | গ্রাহক হোন

বক্তারা সাইবার সুরক্ষা আইন সংশোধনের বিষয়ে সরকারের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান। তাদের বক্তব্যে বলা হয়, সাইবার নিরাপত্তা নিশ্চিত করার নামে জনগণ ও গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ বা সীমিত করা উচিত নয়।

বক্তারা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের জারিকৃত সাইবার সুরক্ষা অধ্যাদেশ পরবর্তীতে সংসদে পাস হয়ে ‘সাইবার সুরক্ষা আইন-২০২৬’ হিসেবে কার্যকর হয়েছে। চলতি বছরের ২১ মে প্রকাশিত গেজেট অনুযায়ী বিদ্যমান আইনটি বহাল রাখার পক্ষেও তারা মত দেন।

সেমিনারে বক্তারা সাইবার অপরাধ দমন ও নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং নাগরিক অধিকার সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।