পাবনা প্রতিনিধি:
৭ দফা দাবিতে আয়োজিত লংমার্চ কর্মসূচিতে অংশ নিতে পাবনা থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও প্রিন্সিপাল ইকবাল হুসাইন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পাবনা থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। এ সময় স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি দেখা যায়।

লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে পাবনা থেকে সিরাজগঞ্জমুখী সড়কে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মিছিল ও যাত্রার আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে সিরাজগঞ্জের দিকে এগিয়ে যান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ দফা দাবিকে সামনে রেখে এই লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসনসহ বিভিন্ন দাবি।

📰

আপনার এলাকার সংবাদ প্রকাশ করতে চান?

এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ, ঘটনা ও জনদুর্ভোগের কথা তুলে ধরুন সবার সামনে। ছবি ও প্রয়োজনীয় তথ্যসহ আপনার সংবাদ পাঠান গণদিগন্তের কাছে।

✉ সংবাদ পাঠান
📢

আপনার ব্যবসার প্রচার হোক সবার কাছে!

আপনার প্রতিষ্ঠান, পণ্য কিংবা সেবার প্রচারে বেছে নিন গণদিগন্ত। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান অসংখ্য পাঠকের কাছে।

📣 বিজ্ঞাপন দিন
🌐

প্রতিদিনের খবর জানতে সঙ্গে থাকুন গণদিগন্তের!

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, খেলাধুলা ও স্থানীয় খবর জানতে নিয়মিত পড়ুন গণদিগন্ত।

📰 গণদিগন্ত পড়ুন | গ্রাহক হোন

এদিকে লংমার্চকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।