অনলাইন ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাবে এ তথ্য উঠে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৪৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৪ জনে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আট শিশুর মধ্যে ঢাকা বিভাগের দুজন, সিলেট বিভাগের তিনজন, বরিশাল বিভাগের দুজন এবং খুলনা বিভাগের একজন রয়েছেন।

এদিকে, একই সময়ে দেশে নতুন করে ৮১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর ফলে চলতি বছরে নিশ্চিতভাবে হাম শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ২৮২ জনে।

📰

আপনার এলাকার সংবাদ প্রকাশ করতে চান?

এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ, ঘটনা ও জনদুর্ভোগের কথা তুলে ধরুন সবার সামনে। ছবি ও প্রয়োজনীয় তথ্যসহ আপনার সংবাদ পাঠান গণদিগন্তের কাছে।

✉ সংবাদ পাঠান
📢

আপনার ব্যবসার প্রচার হোক সবার কাছে!

আপনার প্রতিষ্ঠান, পণ্য কিংবা সেবার প্রচারে বেছে নিন গণদিগন্ত। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান অসংখ্য পাঠকের কাছে।

📣 বিজ্ঞাপন দিন
🌐

প্রতিদিনের খবর জানতে সঙ্গে থাকুন গণদিগন্তের!

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, খেলাধুলা ও স্থানীয় খবর জানতে নিয়মিত পড়ুন গণদিগন্ত।

📰 গণদিগন্ত পড়ুন | গ্রাহক হোন

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৩৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে চলতি বছরে এখন পর্যন্ত সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের এসব তথ্য অনুযায়ী, দেশে হাম ও হামের উপসর্গজনিত অসুস্থতা ও মৃত্যুর ঘটনা জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।