এশিয়ান গেমস উপলক্ষে চার দিনের সফরে জাপানে সেনাপ্রধান
গণদিগন্ত প্রতিবেদক
২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চার দিনের সরকারি সফরে জাপান গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাপ্রধানের জাপান সফরের তথ্য জানায়।
সফরকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের উদ্বোধনী আয়োজনে অংশ নেবেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
এ ছাড়া এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে। সফরে এশিয়ান গেমস ও বিভিন্ন অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন তিনি।
এসব বৈঠকে ক্রীড়া আয়োজন, পারস্পরিক সহযোগিতা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

