গণদিগন্ত আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি গোষ্ঠীর একটি ড্রোন হামলার চেষ্টা প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি শনাক্ত করে মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই সেটি ধ্বংস করে বলে জানিয়েছে জোট।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকির ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ড্রোনটি সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নজরে আসে। পরে মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই সেটি ভূপাতিত করা হয়। ড্রোনটির ধ্বংসাবশেষ মক্কার দক্ষিণাঞ্চলে গিয়ে পড়ে বলে জানান তিনি।

মালিকি দাবি করেন, মক্কাকে লক্ষ্য করে হুতিদের এটি দ্বিতীয় হামলার চেষ্টা। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাও ঘটেছিল বলে জানান তিনি।

এদিকে, মক্কাকে লক্ষ্য করে হামলার চেষ্টার ঘটনায় নিন্দা জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। সংস্থাটি হামলার ঘটনাকে সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করে সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়েছে।

📰

আপনার এলাকার সংবাদ প্রকাশ করতে চান?

এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ, ঘটনা ও জনদুর্ভোগের কথা তুলে ধরুন সবার সামনে। ছবি ও প্রয়োজনীয় তথ্যসহ আপনার সংবাদ পাঠান গণদিগন্তের কাছে।

✉ সংবাদ পাঠান
📢

আপনার ব্যবসার প্রচার হোক সবার কাছে!

আপনার প্রতিষ্ঠান, পণ্য কিংবা সেবার প্রচারে বেছে নিন গণদিগন্ত। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান অসংখ্য পাঠকের কাছে।

📣 বিজ্ঞাপন দিন
🌐

প্রতিদিনের খবর জানতে সঙ্গে থাকুন গণদিগন্তের!

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, খেলাধুলা ও স্থানীয় খবর জানতে নিয়মিত পড়ুন গণদিগন্ত।

📰 গণদিগন্ত পড়ুন | গ্রাহক হোন

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় খামিস মুশাইত, আবহা ও তায়েফে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এসব হামলায় কয়েকটি বাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়।

দীর্ঘ সময় তুলনামূলক শান্ত থাকার পর গত জুলাইয়ের শুরু থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী ও হুতিদের মধ্যে সংঘাত আবারও বেড়েছে।

২০১৪ সালে হুতিরা রাজধানী সানা ও দেশের বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার পর ইয়েমেনে সংঘাত দীর্ঘস্থায়ী হয়। পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করে।