ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র, সুশাসন ও গণতান্ত্রিক অগ্রগতি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বারিধারায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সুইজারল্যান্ডের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত রেটো রেংগলি। প্রতিনিধি দলে আরও ছিলেন কাউন্সেলর ও রাজনৈতিক, অর্থনৈতিক এবং যোগাযোগবিষয়ক প্রধান আলবার্তো জিওভানেত্তি এবং সিনিয়র রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রেস কর্মকর্তা খালেদ ইকবাল চৌধুরী।

জামায়াতে ইসলামীর পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমদ মাবরুর।

বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় কার্যক্রম, সুশাসন এবং দেশের গণতান্ত্রিক অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

📰

আপনার এলাকার সংবাদ প্রকাশ করতে চান?

এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ, ঘটনা ও জনদুর্ভোগের কথা তুলে ধরুন সবার সামনে। ছবি ও প্রয়োজনীয় তথ্যসহ আপনার সংবাদ পাঠান গণদিগন্তের কাছে।

✉ সংবাদ পাঠান
📢

আপনার ব্যবসার প্রচার হোক সবার কাছে!

আপনার প্রতিষ্ঠান, পণ্য কিংবা সেবার প্রচারে বেছে নিন গণদিগন্ত। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান অসংখ্য পাঠকের কাছে।

📣 বিজ্ঞাপন দিন
🌐

প্রতিদিনের খবর জানতে সঙ্গে থাকুন গণদিগন্তের!

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, খেলাধুলা ও স্থানীয় খবর জানতে নিয়মিত পড়ুন গণদিগন্ত।

📰 গণদিগন্ত পড়ুন | গ্রাহক হোন

এ সময় জামায়াতের প্রতিনিধিরা সংসদীয় কার্যক্রম নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি সংসদে প্রধান বিরোধী দল হিসেবে দলটির সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়।

দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বাংলাদেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন নিয়েও মতবিনিময় করে।

বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়। আলোচনায় গণতান্ত্রিক চর্চা, পারস্পরিক সংলাপ এবং দুই পক্ষের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ধারাবাহিক যোগাযোগ বজায় রাখার গুরুত্ব উঠে আসে।