ডেস্ক রিপোর্ট :

গত ১৩ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট।

সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মো. নূরুল ইসলাম বুলবুল এমপি ও ড. কেরামত আলী এমপি। এছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস,পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

📰

আপনার এলাকার সংবাদ প্রকাশ করতে চান?

এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ, ঘটনা ও জনদুর্ভোগের কথা তুলে ধরুন সবার সামনে। ছবি ও প্রয়োজনীয় তথ্যসহ আপনার সংবাদ পাঠান গণদিগন্তের কাছে।

✉ সংবাদ পাঠান
📢

আপনার ব্যবসার প্রচার হোক সবার কাছে!

আপনার প্রতিষ্ঠান, পণ্য কিংবা সেবার প্রচারে বেছে নিন গণদিগন্ত। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান অসংখ্য পাঠকের কাছে।

📣 বিজ্ঞাপন দিন
🌐

প্রতিদিনের খবর জানতে সঙ্গে থাকুন গণদিগন্তের!

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, খেলাধুলা ও স্থানীয় খবর জানতে নিয়মিত পড়ুন গণদিগন্ত।

📰 গণদিগন্ত পড়ুন | গ্রাহক হোন

এছাড়াও মাদক ও অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও জনবান্ধব রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত উপদেষ্টারা ডেঙ্গু নিয়ন্ত্রণসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।