ডেস্ক রিপোর্ট : শিল্প, নান্দনিকতা, বিশ্বাস ও ঐতিহ্যের সমন্বয়ে রাজধানী ঢাকায় শুরু হয়েছে ‘আর্ট অফ ফেইথ প্রদর্শনী ২০২৬’। ইসলামিক কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টাশালী গ্যালারিতে আয়োজিত এই প্রদর্শনীতে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি প্রবাসী শিল্পীরাও অংশ নিয়েছেন।

ছয় দিনব্যাপী এ আয়োজন চলবে ১১ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। উদ্বোধনী দিনে সন্ধ্যা ৬টা থেকে রাত ৭টা পর্যন্ত এবং ১২ থেকে ১৬ সেপ্টেম্বর প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

‘শিল্পে বিশ্বাসের সৌন্দর্য, বিশ্বাসে শিল্পের আলো’—এই ভাবনাকে সামনে রেখে সাজানো হয়েছে প্রদর্শনীটি। এখানে ইসলামী ক্যালিগ্রাফির পাশাপাশি চিত্রকলা, রেজিন আর্ট, টেক্সচার আর্ট, মিশ্র মাধ্যম, ভাস্কর্য ও সিরামিকসহ বিভিন্ন শিল্পমাধ্যমের কাজ স্থান পেয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রদর্শনীতে দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশে অবস্থানরত শিল্পীদের মিলিয়ে প্রায় ২০০ জন শিল্পী, সংগঠক ও অংশগ্রহণকারী যুক্ত রয়েছেন। প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নবীন ও উদীয়মান শিল্পীদের অংশগ্রহণও এবারের আয়োজনকে ভিন্ন মাত্রা দিয়েছে।

প্রদর্শনীতে বিশেষ অতিথি শিল্পী হিসেবে ভারতের গুজরাট থেকে অংশ নিয়েছেন গৌরী ইউসুফ হুসেন, যিনি ইন্ডিয়া কালচারাল সেন্টারের পরিচালক হিসেবে যুক্ত আছেন। এছাড়া কেরালার শিল্পীদেরও অংশগ্রহণ রয়েছে।

বাংলাদেশের উল্লেখযোগ্য ক্যালিগ্রাফি শিল্পীদের মধ্যে আরিফুর রহমান, ইব্রাহিম মণ্ডল, মওলানা আব্দুর রহিম, আমিনুল ইসলাম, সাইফুল্লাহ সাফা ও হা-মীম কেফায়েতসহ আরও অনেক শিল্পীর সৃষ্টিকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে।

📰

আপনার এলাকার সংবাদ প্রকাশ করতে চান?

এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ, ঘটনা ও জনদুর্ভোগের কথা তুলে ধরুন সবার সামনে। ছবি ও প্রয়োজনীয় তথ্যসহ আপনার সংবাদ পাঠান গণদিগন্তের কাছে।

✉ সংবাদ পাঠান
📢

আপনার ব্যবসার প্রচার হোক সবার কাছে!

আপনার প্রতিষ্ঠান, পণ্য কিংবা সেবার প্রচারে বেছে নিন গণদিগন্ত। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান অসংখ্য পাঠকের কাছে।

📣 বিজ্ঞাপন দিন
🌐

প্রতিদিনের খবর জানতে সঙ্গে থাকুন গণদিগন্তের!

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, খেলাধুলা ও স্থানীয় খবর জানতে নিয়মিত পড়ুন গণদিগন্ত।

📰 গণদিগন্ত পড়ুন | গ্রাহক হোন

আয়োজকরা বলছেন, ‘আর্ট অফ ফেইথ’কে তারা কেবল একটি শিল্পকর্ম প্রদর্শনের আয়োজন হিসেবে দেখছেন না। বরং বিশ্বাস, সৌন্দর্য, ঐতিহ্য ও সমকালীন শিল্পচর্চার মধ্যে সংযোগ তৈরির একটি সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চান।

ইসলামিক কালচারাল অর্গানাইজেশনের সভাপতি ইসমাইল হুসাইন বলেন, শিল্প মানুষের চিন্তা, অনুভূতি ও বিশ্বাস প্রকাশের শক্তিশালী মাধ্যম। এই প্রদর্শনীর মধ্য দিয়ে বিশ্বাস ও সৃজনশীলতার মধ্যে একটি ইতিবাচক ও নান্দনিক সেতুবন্ধন তৈরির চেষ্টা করা হয়েছে।

প্রদর্শনীতে শিল্পী, সংস্কৃতিকর্মী, শিল্পানুরাগী, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের দর্শনার্থীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

ভেন্যু: নলিনীকান্ত ভট্টাশালী গ্যালারি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা
সময়কাল: ১১–১৬ সেপ্টেম্বর ২০২৬