গোদাগাড়ীতে পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ০৫ নং ওয়ার্ডের পেশাজীবী ইউনিটের উদ্যোগে পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) বাদ এশা গোদাগাড়ীর ফাজিলপুর জামায়াত অফিসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ মুজিবুর রহমান, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল খালেক, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী জেলা; জনাব আনারুল ইসলাম, আমীর, গোদাগাড়ী পৌরসভা এবং জনাব শওকত ইসলাম, সেক্রেটারি, গোদাগাড়ী পৌরসভা।
সমাবেশে সভাপতিত্ব করেন জনাব ওবাইদুল ইসলাম, সভাপতি, পেশাজীবী ইউনিট, ০৫ নং ওয়ার্ড, গোদাগাড়ী পৌরসভা।
সমাবেশে পেশাজীবীদের পারস্পরিক মতবিনিময়, নিজ নিজ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন এবং সমাজ ও দেশের কল্যাণে ইতিবাচক অবদান রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা পেশাজীবীদের নৈতিকতা, দায়িত্বশীলতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং দেশ ও সমাজের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

