মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুনকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের মান্দা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে জামায়াতে ইসলামীর যুব বিভাগের মান্দা উপজেলা শাখার সভাপতি এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল মালেক নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরনবী ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর রহমান সুমন, প্রচার সম্পাদক মিসবাহ উল হক, গণেশপুর ইউনিয়ন সভাপতি মো. মতিউর রহমান, কাসোপাড়া ইউনিয়ন সভাপতি মো. নুরুল ইসলাম, কুসুম্বা ইউনিয়ন সভাপতি মো. আকতার হোসেন, মান্দা ইউনিয়ন সেক্রেটারি মো. আব্দুস সামাদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবাগত ইউএনওর সঙ্গে উপজেলার সার্বিক পরিস্থিতি, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং প্রশাসনের সঙ্গে পারস্পরিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন।

নেতৃবৃন্দ নবাগত ইউএনওর সফলতা কামনা করেন এবং মান্দা উপজেলার শান্তি, শৃঙ্খলা ও জনকল্যাণে প্রশাসনের ইতিবাচক উদ্যোগে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।