মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মান্দা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

আজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউএনওর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা জামায়াতের সেক্রেটারি ইলিয়াস খান, যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক, রফিকুল ইসলাম ও হারুনর রশীদ।

সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ মান্দা উপজেলার সার্বিক পরিস্থিতি, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং প্রশাসন ও রাজনৈতিক-সামাজিক প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন।

জামায়াত নেতৃবৃন্দ বলেন, একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বেরও দায়িত্ব রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আতিয়া খাতুন নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ মান্দা উপজেলার জনগণের কল্যাণে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।