শিক্ষা অনুরাগী আব্দুল মালেকের উদ্যোগে আরও এক প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ
মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় পিড়াকৈর দাখিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল মালেকের উদ্যোগে এ ছাতা বিতরণ করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পিড়াকৈর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার রোল নম্বর ১ ও ২-এ থাকা শিক্ষার্থীদের হাতে ছাতা তুলে দেওয়া হয়।
এ সময় পিড়াকৈর দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মো. মিজানুর রহমানসহ সকল শিক্ষক, ইউনিয়ন যুব সভাপতি শাহিনুর রহমান সুমন এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাতা বিতরণকালে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক ও আদর্শিক শিক্ষায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানানো হয়।


