মান্দা প্রতিনিধি

নওগাঁর মান্দায় রেবা আখতার আলিম মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে রোল নম্বর ১ ও ২-এ থাকা শিক্ষার্থীদের মধ্যে এসব ছাতা বিতরণ করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল মালেকের উদ্যোগে এ ছাতা বিতরণ করা হয়।

এ সময় রেবা আখতার আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল গফুর, প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শিক্ষাজীবনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।