মান্দা প্রতিনিধি

নওগাঁর মান্দায় ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে কসব ইউনিয়নকে ৪-০ গোলে পরাজিত করেছে নুরুল্লাবাদ ইউনিয়ন ফুটবল দল।

সোমবার (৭ আগস্ট) বিকেল ৫টায় কালিগ্রাম কাচারি মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের এ ম্যাচে শুরু থেকেই নুরুল্লাবাদ ইউনিয়ন আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ধারাবাহিক আক্রমণের মাধ্যমে তারা কসব ইউনিয়নের জালে চারটি গোল দিতে সক্ষম হয়। বিপরীতে কোনো গোল করতে পারেনি কসব ইউনিয়ন।

খেলা শেষে বিজয়ী নুরুল্লাবাদ ইউনিয়ন দলকে অভিনন্দন জানান উপস্থিত অতিথিরা।

ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, মান্দা উপজেলা শাখার সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল মালেক।

এ সময় আরও উপস্থিত ছিলেন কসব ইউনিয়ন আমির মাওলানা আতাউল হক, জামায়াত নেতা মো. এনামুল হক, মাওলানা মো. আব্দুল কাইয়ুম, মাওলানা মো. সাইফুল ইসলাম, মাওলানা মো. নজরুল ইসলাম, নুরুল্লাবাদ ইউনিয়ন যুব সভাপতি মো. শামসুল ইসলাম, সহসভাপতি মো. জালাল উদ্দিন, যুব নেতা ডা. সামিউল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

খেলাকে ঘিরে কালিগ্রাম কাচারি মাঠে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।