চকগোপাল হাই স্কুলে মেধাবী শিক্ষার্থীদের ছাতা বিতরণ
মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় চকগোপাল হাই স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ ছাতা বিতরণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল মালেকের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের রোল নম্বর ১ ও ২-এর শিক্ষার্থীদের হাতে ছাতা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।
এ সময় চকগোপাল হাই স্কুলের প্রধান শিক্ষক ইদ্রিস আলীসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি তাদের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে।


