গণ দিগন্ত ডেস্ক

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসিতে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির সাপ্লাই চেইন বিভাগে পূর্ণকালীন এই পদে নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটির সংখ্যা নির্ধারিত নয়। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকা এবং অফিসে কাজ করতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

যোগ্যতা ও অভিজ্ঞতা

সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অথবা যেকোনো বিষয়ে স্নাতকোত্তরের পাশাপাশি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে পিজিডি ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকা প্রয়োজন।

চাকরিতে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। তবে অভিজ্ঞতা না থাকলেও অর্থাৎ ফ্রেশার প্রার্থীরাও আবেদন করার সুযোগ রয়েছে।

বয়সসীমা

আবেদনকারীর বয়স ২৫ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয়েই এ পদে আবেদন করতে পারবেন।

যেসব সুবিধা থাকছে

নির্বাচিত কর্মীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লভ্যাংশ বোনাস, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা, মোবাইল বিল এবং বছরে দুটি উৎসব বোনাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদনের সময়সীমা

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির এই পদে আবেদন শুরু হয়েছে ২৭ আগস্ট থেকে। আগ্রহী প্রার্থীদের আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।