ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে উপস্থিত হয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।

আজ শুক্রবার (২৮ আগস্ট) রাজবাড়ীতে আয়োজিত এ শ্রমিক সমাবেশে জেলার বিভিন্ন পর্যায়ের শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের উপস্থিতিকে ঘিরে সমাবেশে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সমাবেশে শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ, শ্রমিক কল্যাণ এবং সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজবাড়ী জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে শ্রমিকদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।