পাবনা প্রতিনিধি:
পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসা ও মহিলা শাখার যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় মাদরাসার আলহাজ্ব আছির উদ্দিন সরদার অডিটরিয়ামে এ আয়োজন করা হয়।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইকবাল হুসাইনের সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, ন্যায়, মানবিকতা ও সৌহার্দ্য প্রতিষ্ঠা সম্ভব। তিনি শিক্ষার্থীদের মহানবী (সা.)-এর চরিত্র ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে জীবন গড়ার আহ্বান জানান।

পুলিশ সুপারের পক্ষে উপস্থিত এএসপি সার্কেল শরিফুল ইসলাম বলেন, মহানবী (সা.) মানুষের প্রতি দয়া, সহনশীলতা, ন্যায়বিচার ও সত্যনিষ্ঠার যে শিক্ষা দিয়েছেন, তা ব্যক্তিজীবন ও সমাজজীবনে বাস্তবায়ন করা প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মকে তাঁর আদর্শ অনুসরণ করে সুশৃঙ্খল ও নৈতিক জীবন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা ইকবাল হুসাইন বলেন, সিরাতুন্নবী (সা.) শুধু আনুষ্ঠানিকতার বিষয় নয়; মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ থেকে শিক্ষা গ্রহণের গুরুত্বপূর্ণ সুযোগ। শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

📰

আপনার এলাকার সংবাদ প্রকাশ করতে চান?

এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ, ঘটনা ও জনদুর্ভোগের কথা তুলে ধরুন সবার সামনে। ছবি ও প্রয়োজনীয় তথ্যসহ আপনার সংবাদ পাঠান গণদিগন্তের কাছে।

✉ সংবাদ পাঠান
📢

আপনার ব্যবসার প্রচার হোক সবার কাছে!

আপনার প্রতিষ্ঠান, পণ্য কিংবা সেবার প্রচারে বেছে নিন গণদিগন্ত। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান অসংখ্য পাঠকের কাছে।

📣 বিজ্ঞাপন দিন
🌐

প্রতিদিনের খবর জানতে সঙ্গে থাকুন গণদিগন্তের!

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, খেলাধুলা ও স্থানীয় খবর জানতে নিয়মিত পড়ুন গণদিগন্ত।

📰 গণদিগন্ত পড়ুন | গ্রাহক হোন

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাদরাসার গভর্নিং বডির সদস্য মাওলানা জহুরুল ইসলাম খান ও আশরাফুল আলম হেলাল। এ সময় ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল লতিফ, মহিলা শাখার ইনচার্জ বেলাল হোসেন, সহকারী শিক্ষক আল মাহমুদসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর উম্মতের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।