ডেস্ক রিপোর্ট :
দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন বিভাগে স্টোর ইনচার্জ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। পদটিতে অভিজ্ঞতা ছাড়াই আবেদন করার সুযোগ রয়েছে।

পদের বিস্তারিত

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি
পদ: স্টোর ইনচার্জ
বিভাগ: ডিস্ট্রিবিউশন
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
কর্মক্ষেত্র: অফিস
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
অভিজ্ঞতা: প্রয়োজন নেই

শিক্ষাগত যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের বিএসসি অথবা বিবিএ ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি মাইক্রোসফট অফিসের ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টে দক্ষতা থাকতে হবে।

সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তরা প্রতিষ্ঠানের প্রচলিত নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। বেতন ও অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী নির্ধারণ করা হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে ১৯ আগস্ট ২০২৬ থেকে। আবেদনের শেষ সময় ৩০ আগস্ট ২০২৬।

চাকরির দায়িত্ব, আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করে আবেদন করতে হবে।

সূত্র: বিডিজবস ডটকম