মহানবীর আদর্শে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে – মাওলানা আব্দুল হালিম

সীরাতুন্নবী (সা.) মাহফিল উদযাপন কমিটির সুপ্রিম কোর্ট শাখার উদ্যোগে ১৯আগস্ট মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মো. আব্দুল হালিম। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আলী হাসান উসামা।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মসিউল আলমের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট সাইফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সীরাত মাহফিলে আরও বক্তব্য রাখেন সাবেক ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট আবদুল বাতেন, অ্যাডভোকেট শফিকুর রহমান, অ্যাডভোকেট তারিকুল ইসলাম প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট খালিদ আহমেদ, সিনিয়র অ্যাডভোকেট আবদুল হক, সিনিয়র অ্যাডভোকেট মনির হোসেন, ব্যারিস্টার বেলায়েত হোসেন, অ্যাডভোকেট এস এম জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট আবদুল করিম, অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, অ্যাডভোকেট আবদুল কাইয়ুম ভুঁইয়া প্রমুখ।

📰

আপনার এলাকার সংবাদ প্রকাশ করতে চান?

এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ, ঘটনা ও জনদুর্ভোগের কথা তুলে ধরুন সবার সামনে। ছবি ও প্রয়োজনীয় তথ্যসহ আপনার সংবাদ পাঠান গণদিগন্তের কাছে।

✉ সংবাদ পাঠান
📢

আপনার ব্যবসার প্রচার হোক সবার কাছে!

আপনার প্রতিষ্ঠান, পণ্য কিংবা সেবার প্রচারে বেছে নিন গণদিগন্ত। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান অসংখ্য পাঠকের কাছে।

📣 বিজ্ঞাপন দিন
🌐

প্রতিদিনের খবর জানতে সঙ্গে থাকুন গণদিগন্তের!

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, খেলাধুলা ও স্থানীয় খবর জানতে নিয়মিত পড়ুন গণদিগন্ত।

📰 গণদিগন্ত পড়ুন | গ্রাহক হোন

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল হাসনাত মো. আব্দুল হালিম বলেন, মহানবী হযরত মোহাম্মদ (সা.) যেই আদর্শ নিয়ে এসেছেন এই আদর্শ অনুসরণ করে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা আইনজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটি বিষয় নিশ্চিত করতে আইনজীবী সমাজকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

প্রধান আলোচক মুফতি আলী হাসান উসামা কুরআনের আয়াত তুলে ধরে বলেন, আইনজীবীদের শপথ নিতে হবে—কোনো বিশ্বাসঘাতকের পক্ষে তারা মামলায় লড়বেন না, কোনো বাতিলের হাতকে শক্তিশালী করবেন না। রিজিকের মালিক আল্লাহ উল্লেখ করে তিনি বলেন, রিজিকের নামে অন্যায়ের সঙ্গে আপস করা যাবে না। ন্যায়ের পক্ষে থেকে মজলুমদের সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সীরাতুন্নবী (সা.) মাহফিলের উদ্দেশ্য হতে হবে মহানবী (সা.)-এর আদর্শ ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করা।