৫ সেপ্টেম্বরের লংমার্চ সামনে রেখে চট্টগ্রামে জামায়াতের প্রস্তুতি সভা
ডেস্ক রিপোর্ট :
আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে সাংগঠনিক প্রস্তুতি ঝালিয়ে নিতে চট্টগ্রামে বৈঠকে বসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। ১১ দলীয় ঐক্যের ডাকে আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য একাধিক দাবি আদায়—গণভোটের রায়ের দ্রুত বাস্তবায়ন, গণহত্যার বিচার নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, প্রশাসনে অতিরিক্ত দলীয়করণ রোধ, নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় নগরীর দেওয়ানবাজারে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। বৈঠকে চট্টগ্রাম অঞ্চলে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা এবং কর্মসূচিতে ব্যাপক জনঅংশগ্রহণ নিশ্চিত করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, জনগণের গণতান্ত্রিক প্রত্যাশা পূরণে গণভোটের ফলাফল দ্রুত কার্যকর করা জরুরি, পাশাপাশি রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষায় সব গণহত্যার নিরপেক্ষ বিচার নিশ্চিত করা প্রয়োজন। এছাড়া নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকট সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে বলেও মন্তব্য করেন তারা, এবং এসব সমস্যা সমাধানে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ দাবি করেন।
সভায় জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ চট্টগ্রাম মহানগর ও উত্তর-দক্ষিণ জেলা জামায়াত, ছাত্রশিবির এবং অঙ্গসংগঠনের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে লংমার্চ সফল করতে চট্টগ্রাম অঞ্চলে সর্বাত্মক প্রস্তুতি ও ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিতে বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত


