মান্দা নওগাঁ প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে নওগাঁর মান্দায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় পরানপুর ইউনিয়নের গোপালপুর হাইস্কুল মাঠে আয়োজিত এ খেলায় পরানপুর ইউনিয়ন ও ভালাইন ইউনিয়ন দল মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে পরানপুর ইউনিয়ন ৪-২ গোলে ভালাইন ইউনিয়নকে পরাজিত করে। খেলাকে কেন্দ্র করে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং স্থানীয় দর্শকদের উপস্থিতিতে পুরো ম্যাচজুড়ে ছিল ব্যাপক উত্তেজনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আমির মাওলানা আমিনুল হক। আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো. ইলিয়াস খান, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল মালেক, সেক্রেটারি মো. নুরনবী ইসলাম, পরানপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আব্দুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই এ ধরনের ক্রীড়া আয়োজনের অন্যতম উদ্দেশ্য।