নিয়ামতপুরে মাদ্রাসাছাত্র জিহাদ নিখোঁজ, সন্ধান চায় পরিবার
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে জিহাদ নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল মাগরিবের সময়ের আনুমানিক পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। নিখোঁজ জিহাদ কাইসাকুড়ি গ্রামের হোসেন আলীর ছেলে। সে কাইসাকুড়ি মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষার্থী। তার ঠিকানা চন্দননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড, ডাকঘর ছাতড়া, থানা নিয়ামতপুর। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। কোনো ব্যক্তি জিহাদের সন্ধান পেয়ে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: ০১৭২১-০৩২৫৩১।


