মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে নওগাঁর মান্দায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের থানতলা মাঠে নুরুল্লাবাদ ইউনিয়ন ও কালিকাপুর ইউনিয়ন দলের মধ্যে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে খেলোয়াড়দের মধ্যে ছিল প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতা।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, মান্দা উপজেলা শাখার সভাপতি এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল মালেক।

এ সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. নুরনবী ইসলাম, কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. আব্দুল হান্নান, সাবেক আমীর আসলাম আলী, নায়েবে আমীর মাওলানা মো. আবু বকর সিদ্দিক, নুরুল্লাবাদ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. ফরহাদ হোসেন, যুব বিভাগের সভাপতি মো. শামসুল ইসলাম এবং কালিকাপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. হাসান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আয়োজকরা বলেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

আন্তঃইউনিয়ন এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বিকেল ৫টায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের থানতলা মাঠে নুরুল্লাবাদ ইউনিয়ন ও কালিকাপুর ইউনিয়ন দলের মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে দুই দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট লড়াই উপহার দেন। নির্ধারিত সময়ে ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় খেলা। সেখানে নুরুল্লাবাদ ইউনিয়নকে পরাজিত করে বিজয়ের উল্লাসে মেতে ওঠে কালিকাপুর ইউনিয়নের খেলোয়াড় ও সমর্থকরা।
খেলাকে কেন্দ্র করে থানতলা মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।