নওগাঁর মান্দা উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা ১১ দলীয় জোটের উদ্যোগে একটি গণমিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রসাদপুর বাজার চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আমির ডা. আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও সাবেক মান্দা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ৭ নম্বর প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার মোয়াজ্জেম হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক পরানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস খান, উপজেলা কর্মপরিষদ সদস্য ও তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. মখলেছুর রহমান কামরুল, মান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আমির মাওলানা মাহমুদুল হাসান, এনসিপি নেতা সেলিম উদ্দিন এবং উপজেলা পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

📰

আপনার এলাকার সংবাদ প্রকাশ করতে চান?

এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ, ঘটনা ও জনদুর্ভোগের কথা তুলে ধরুন সবার সামনে। ছবি ও প্রয়োজনীয় তথ্যসহ আপনার সংবাদ পাঠান গণদিগন্তের কাছে।

✉ সংবাদ পাঠান
📢

আপনার ব্যবসার প্রচার হোক সবার কাছে!

আপনার প্রতিষ্ঠান, পণ্য কিংবা সেবার প্রচারে বেছে নিন গণদিগন্ত। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান অসংখ্য পাঠকের কাছে।

📣 বিজ্ঞাপন দিন
🌐

প্রতিদিনের খবর জানতে সঙ্গে থাকুন গণদিগন্তের!

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, খেলাধুলা ও স্থানীয় খবর জানতে নিয়মিত পড়ুন গণদিগন্ত।

📰 গণদিগন্ত পড়ুন | গ্রাহক হোন

বক্তারা তাদের বক্তব্যে সংবিধান সংস্কার পরিষদ গঠন, গণভোটের রায় বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানো, চাঁদাবাজি, দুর্নীতি ও দলীয়করণ বন্ধের দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, এসব দাবি বাস্তবায়িত না হলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।