স্টাফ রিপোর্টার

চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দরজাওয়ালা খান বাড়ির বাসিন্দা জামাতের কর্মী মো. ইউসুফ খানকে ২৯ অক্টোবর বৃহস্পতিবার বাদ আছর তার বাড়িতে দেখতে যান চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও চাঁদপুর ৩ আসনের জনপ্রিয় এমপি প্রার্থী অ্যাড. মো. শাহজাহান মিয়া। ইউসুফ খান কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। এসময় তিনি তার শারীরিক খোঁজ-খবর নেন ও পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তার সুচিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়া তিনি বিগত সংসদ নির্বাচনের সময় দুর্বৃত্তদের হামলায় ইউসুফ খানের ক্ষতিগ্রস্ত দোকানপাট ও বাড়িঘর ঘুরে দেখেন। এসময় তিনি বলেন ইউসুফ খান রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অনেক ত্যাগ স্বীকার করেছেন। এই ক্ষতি পুরন হবার নয়। আমরা মহান আল্লাহর কাছে তার জন্য উত্তম প্রতিদান কামনা করছি। যারাই এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত থাকুক তাদের দৃষ্টান্তমুলক শাস্তি কামনা করছি। এছাড়া আগামী দিনে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জনগণের কল্যাণে রাজনীতি করার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান। এছাড়া তিনি এলাকার বিভিন্ন পেশাজীবি মানুষের সাথে কথা বলেন এবং খোঁজ-খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমির মাও. আফসার উদ্দিন মিয়াজি, জামায়াত নেতা মো. আবদুস শুক্কুর মস্তান, লক্ষীপুর মডেল ইউনিয়ন জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. কবির হোসেন খান, ৩ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী মো. আবুতাহের, ৪নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী হাফেজ বেলাল হোসাইন এবং ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতাকর্মী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।