স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, হাসপাতালে ৭৭; ১৫ জনের অবস্থা গুরুতর
আন্তর্জাতিক ডেস্ক
স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহতদের মধ্যে ৭৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোনিকা গার্সিয়া।
জরুরি সেবা কর্তৃপক্ষের বরাত দিয়ে পাওয়া তথ্য অনুযায়ী, আহতদের চিকিৎসায় হাসপাতালগুলোতে জরুরি ব্যবস্থা জোরদার করা হয়েছে।
স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মোনিকা গার্সিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, দেশটির সব হাসপাতাল জরুরি পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা সক্রিয় করেছে। একই সঙ্গে জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটারের সক্ষমতা বাড়ানো হয়েছে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসাসেবা কার্যক্রম পুনর্গঠন করা হয়েছে।
দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়ে কি না, তা নিয়ে পরিস্থিতির পরবর্তী আপডেটের অপেক্ষা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।

